শিল্পনগরী খুলনার খালিশপুরে সোমবার জনসমুদ্রে পরিণত হয় প্রভাতী স্কুল মাঠ। বিএনপি চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে আলোচিত জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মাঠে জড়ো হয়।
“ভোট দিবো কিসে ধানের শীষে” এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। লাল-সবুজ পতাকা, ব্যানার-ফেস্টুনে সাজানো মাঠে সৃষ্টি হয় এক আবেগঘন রাজনৈতিক পরিবেশ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান বলেন,দেশ আজ এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”
তিনি শিল্পাঞ্চল খুলনার শ্রমজীবী মানুষের কথা তুলে ধরে বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মসংস্থান ও শিল্প পুনরুজ্জীবন বিএনপি সরকারের অগ্রাধিকার হবে। খুলনাকে আবারও দেশের অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা বলেন, খুলনার মানুষ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।
জনসভা শেষে হাজারো কণ্ঠে একযোগে ধ্বনিত হয়—
“ভোট দিবো কিসে ধানের শীষে।”
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় এই জনসভা বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho