আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা), রাজবাড়ী>>>
বাংলাদেশের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন হারুন অর রশীদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
প্রাপ্ত তথ্যমতে, তিনি মোট ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে নিরঙ্কুশ জয় লাভ করেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭:৩০টা থেকে বিকেল সাড়ে ৪:৩০ পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গণনা শেষে শুক্রবার ভোরে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার।
ফলাফলে দেখা যায়, রাজবাড়ী-২ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশীদ পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী জামিল হিজাজী (শাপলা কলি) পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু (কলস) পেয়েছেন ৩৬ হাজার ৩৩৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৩২১ ভোট, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ (ট্রাক) পেয়েছেন ৬৩৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল মালেক (হাতপাখা) পেয়েছেন ৮ হাজার ৫০৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মালেক মন্ডল (ছড়ি) পেয়েছেন ২৬৬ ভোট, জাতীয় পার্টির অ্যাডভোকেট শফিউল আজম খান (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৫২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা (ফুটবল) পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ১ লাখ ১৪ হাজার ৭৬৭ জন।
রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও গণনা শেষে যথাযথ প্রক্রিয়ায় ফলাফল ঘোষণা করা হয়েছে।
এ ফলাফলের মাধ্যমে রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী হারুন অর রশীদ সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho