ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।
রোববার রাজধানীতে সৌজন্য সাক্ষাৎকালে যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা ও সদস্য সচিব আমিনুর রহমান শান্ত প্রশাসক মিল্টনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রশাসক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন। তারা নগর উন্নয়ন, অবকাঠামো উন্নতি এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসকের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।
প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন যুবদল নেতাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। রাজধানীর উত্তর অংশের নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।
উল্লেখ্য শফিকুল ইসলাম খান মিল্টন কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho