সোমবার ২ মার্চ ২০২৬ ইং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের আইজেএফ'র উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে এবং রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ইফতার ও দোয়া পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি-এর প্রফেসর ড. মাসউদুর রহমান তালুকদার। তাঁর পরিচালনায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে। সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত নৈতিকতা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি জনাব রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক কে এম আব্দুল মজিদ।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho