মিরপুরে আমিনুর রহমান শান্তর মাসব্যাপী ইফতার আয়োজন, ২৭ রমজানে দোয়া মাহফিলে ৮ শতাধিক মানুষের অংশগ্রহণ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর মিরপুরে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে প্রশংসা কুড়িয়েছেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত।
মাসব্যাপী এরই ধারাবাহিকতায় আজ পবিত্র ২৭ রমজানে পাঁচ শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুস্থ-অসহায় পরিবারকে নিয়ে এক বৃহৎ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আয়োজক আমিনুর রহমান শান্ত জানান, রমজানের শুরু থেকেই প্রতিদিন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তারা আমিনুর রহমান শান্ত-এর এই ধারাবাহিক সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়রা মনে করেন, রমজানের এই পবিত্র সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন আয়োজকরা, যা সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho