পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সাম্যের বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় রবিন খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে ছাত্রদলসহ সংশ্লিষ্ট সকল নেতাকর্মীরা। তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায়-দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসা উচিত।
তিনি দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহর জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho