আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে তিনি ঈদের নামাজ আদায় করেন।
এ সময় ঈদের জামাতে আরও অংশ নেন রাষ্ট্রপতি, স্থানীয় সরকার মন্ত্রীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। নামাজ শেষে প্রধানমন্ত্রীসহ উপস্থিত নেতৃবৃন্দ একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho