মোঃ শরিফুল মোল্লা নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আব্দুল্লাহ আল মামুন(২৯) নামের ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ আব্দুল্লাহ আল মামুন(২৯) নড়াইলের লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। অদ্য ০৪ এপ্রিল'২৬ নড়াইল জেলার লোহাগড়া থানাপৌরসভাধীন লক্ষ্মীপাশা এক্সপ্রেস কাউন্টারের সামনে মহসিন হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অমিত বিশ্বাস ও এসআই(নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আব্দুল্লাহ আল মামুন(২৯) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইলের লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho