বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত
আজ বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত। তিনি এক শুভেচ্ছা বার্তায় সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
আমিনুর রহমান শান্ত বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পুরনো বছরের সব গ্লানি, দুঃখ ও ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় এই উৎসব। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছরটি দেশের মানুষের জীবনে সুখ-সমৃদ্ধি বয়ে আনবে।
তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই। এ জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
উল্লেখ্য, আমিনুর রহমান শান্ত ঢাকা মহানগরের অন্তর্গত মিরপুর থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
পরিশেষে তিনি দেশবাসীকে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।
উপদেষ্টা ড. সরকার মো.আবুল কালাম আজাদ। সম্পাদক : সরকার মো. আব্দুল মা'বুদ জীবন। প্রকাশক : মোছা. বর্না খাতুন। নির্বাহী সম্পাদক : টুটুল হুমায়ুন। ঠিকানা : বাড়ী, নীল অপরাজিতা, ২১৯/৪- ক দক্ষিণ পীরেরবাগ, আগারগাঁও ঢাকা, যোগাযোগ : +৮৮০১৮১৪৯৯০৫৪৬, ইমেইল : smjiboneditor@gmail.com
© All rights reserved © NagorikKontho