ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মিরপুরে যুবনেতা বাবুল মোল্লার উদ্যোগে ইফতার মাহফিল, প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য’র সাথে কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বনানী সামরিক কবরস্থানে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মিরপুরে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন, যুবদল নেতা আমিনুর রহমান শান্তর উদ্যোগে প্রশংসার জোয়ার চড়াই–উতরাই পেরিয়ে পুলিশের শীর্ষে: এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি মুকুলে সোনালি স্বপ্ন: রাজশাহীতে বাম্পার আম ফলনের আভাস

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা, সঙ্গী গুরুতর আহত

শরিফুল ইসলাম মোল্লা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মো.নয়ন শেখ (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় তার অপর সঙ্গী সবুজ কাজী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার ( ১ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা এলাকায় এ ঘটনা ঘটে।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত মো.নয়ন শেখ উপজেলার বয়রা বাগবাড়ি এলাকার মৃত কবিরুল শেখের ছেলে এবং আহত সবুজ কাজী একই গ্রামের হাসান কাজীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নয়ন শেখের স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য লোহাগড়ার একটি ক্লিনিকে যান। পরে মোটরসাইকেল যোগে নয়ন ও সবুজ লোহাগড়ার দিকে যাওয়ার পথে বয়রা পূর্বপাড়া এলাকায় পৌছালে ওৎ পেতে থাকা কয়েকজন

দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাড়ি কুপিয়ে যখম করে। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপডেট সময় ০৮:০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
১৫২ বার পড়া হয়েছে