ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

মিরপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত যুবদল নেতা আমিনুর রহমান শান্তর ইফতার কর্মসূচির ১১তম দিনেও সুশৃঙ্খল আয়োজন

নিজস্ব প্রতিবেদক

মিরপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত,যুবদল নেতা আমিনুর রহমান শান্তর ইফতার কর্মসূচির ১১তম দিনেও সুশৃঙ্খল আয়োজন

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে রাজধানীর মিরপুরে ধারাবাহিকভাবে ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। কর্মসূচির আজ ১১তম দিনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
ঢাকা মহানগর উত্তর অন্তর্গত মিরপুর থানা এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন নির্ধারিত সময়ের আগেই স্বেচ্ছাসেবীরা উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ইফতার বিতরণ করছেন। কর্মসূচিতে অংশ নিচ্ছেন শ্রমজীবী মানুষ, পথচারী, রিকশাচালক, দিনমজুর ও নিম্নআয়ের অসংখ্য পরিবার।

স্থানীয়রা জানান, রমজান মাসে এমন উদ্যোগ অনেকের মুখে হাসি ফুটিয়েছে। বিশেষ করে যারা প্রতিদিন আয় করে সংসার চালান, তাদের জন্য এ আয়োজন স্বস্তি ও সহমর্মিতার প্রতীক হয়ে উঠেছে। অনেকেই বলেন, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা সত্যিই প্রশংসনীয়।

আমিনুর রহমান শান্ত বলেন, “রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন সম্ভব, আমরা এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”তিনি আরও জানান, পুরো রমজান মাস জুড়ে এই কর্মসূচি চলবে এবং প্রতিদিনই নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সুশৃঙ্খলভাবে ইফতার বিতরণ করা হবে। কর্মসূচি সফল করতে স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং রাজনৈতিক নেতাদের মানবিক ভূমিকা আরও সুদৃঢ় করে। রমজানের পবিত্রতায় মানবতার এই বার্তা নিঃসন্দেহে মিরপুরবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিবে।

ট্যাগস :
আপডেট সময় ১২:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
৪৬ বার পড়া হয়েছে