ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

মিরপুরে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন, যুবদল নেতা আমিনুর রহমান শান্তর উদ্যোগে প্রশংসার জোয়ার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর মিরপুর থানা শাখার সদস্য সচিব আমিনুর রহমান শান্তর উদ্যোগে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর মিরপুর থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন এ ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের সূত্রে জানা যায়, রমজানজুড়ে অসচ্ছল, নিম্নআয়ের মানুষ, পথচারী ও রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই মাসব্যাপী এই ইফতার মাহফিলের আয়োজন করেছি।”
তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি এমন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করে।
আয়োজকরা জানান, রমজানের পুরো মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০২:০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৫ বার পড়া হয়েছে