ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মিরপুরে যুবনেতা বাবুল মোল্লার উদ্যোগে ইফতার মাহফিল, প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য’র সাথে কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বনানী সামরিক কবরস্থানে পিলখানা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মিরপুরে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন, যুবদল নেতা আমিনুর রহমান শান্তর উদ্যোগে প্রশংসার জোয়ার চড়াই–উতরাই পেরিয়ে পুলিশের শীর্ষে: এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকির নতুন আইজিপি মুকুলে সোনালি স্বপ্ন: রাজশাহীতে বাম্পার আম ফলনের আভাস বাংলাদেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর নিয়োগ, বিভিন্ন মহলের অভিনন্দন ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে মিরপুর থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা

নিমতলা মোড়ে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

আশরাফুল আলম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র নিমতলা মোড়ে নিমগাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন পৌরমেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা মোড়ে এ উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় আগামী দুইমাস পৌর এলাকার বিভিন্ন সড়কে প্রায় ১২শ গাছ লাগানো হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঐতিহ্য ফিরিয়ে আনতে ফুলবাড়ী পৌর শহরকে ফুলের রাজ্য হিসেবে গড়ে তুলতে পৌর এলাকার বিভিন্ন সড়কে নানান প্রজাতির ফুল, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন। সেইসব গাছ এখন ফুলে ফুলে ছেয়ে গেছে। নিমতলা মোড়ে এক সময় নিমগাছ থাকলেও কালের আবর্তে হারিয়ে গেছে। সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয় শিক্ষার্থী শাকিল আহমেদের উদ্যোগে ও পৌর প্রশাসনের সহযোগিতায় সড়কের দুইপাশে কয়েকটি নিমগাছ রোপণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নিবার্হী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, ফুলবাড়ী দোকান-কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক, ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য আশরাফ পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।