ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে মিরপুর থানা যুবদলের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।

রোববার রাজধানীতে সৌজন্য সাক্ষাৎকালে যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা ও সদস্য সচিব আমিনুর রহমান শান্ত প্রশাসক মিল্টনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।  এ সময় তারা তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রশাসক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা করেন। তারা নগর উন্নয়ন, অবকাঠামো উন্নতি এবং সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসকের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।
প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন যুবদল নেতাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। রাজধানীর উত্তর অংশের নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নগর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।

উল্লেখ্য শফিকুল ইসলাম খান মিল্টন কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।

ট্যাগস :
আপডেট সময় ০৬:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৪৫ বার পড়া হয়েছে