ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব সংবাদ :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। শনিবার (রাত) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শ্রীকোলা গ্রামের আফজাল আলীর ছেলে তৈয়ব আলী, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ছুরমাত আলী, হেমন্তবাড়ী গ্রামের মোজাম্মেল হকের ছেলে শাহাদাত হোসেন এবং এনায়েতপুর আদর্শ গ্রামের এমদাদ হক নান্টুর ছেলে সুমন হোসেন।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের এমন অভিযানে স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০২:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৫৭ বার পড়া হয়েছে