ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কোনাবাড়ীর আঞ্জুমান ফিলিং স্টেশনে রাতের আঁধারে ড্রামে ৪০০ লিটার ডিজেল, বাড়তি টাকা আদায়ের অভিযোগ কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী

কালুখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ বি সিদ্দিক (বাবু মোল্লা)

আগামী নির্বাচনে দিনের ভোট রাতে হবার কোনো সুযোগ নেই। ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে ভোটগ্রহণের আগের দিনই ভোট হয়ে যেত বাংলাদেশে আর সেরকম কিছু হবার সুযোগ নেই। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের মন জয় করতে হবে। অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অন্তবর্তী সরকারকে বলবো আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের সুষ্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। নির্বাচনে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য কাজ করতে হবে। শুক্রবার (৩০ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদৎ বার্ষিকীতে কালুখালী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন রাজবাড়ী ২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ।

শুক্রবার বিকেলে কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান খান, সহ-সভাপতি ওবায়দুল কবির কুন্নু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ মতিন মাষ্টার, সাধারণ সম্পাদক মেহেদী আল মনসুর, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল মৌলভী, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদার, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ মাষ্টার, যুবদল নেতা ফেরদৌস হাসান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, সরদার শরিফুল প্রমুখ সহ আরো অন্যান্য অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপডেট সময় ০৫:১৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
১২০ বার পড়া হয়েছে