ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

বিয়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান হিসেবে তুহিন আজিজ শেখকে দেখতে চায় এলাকাবাসী

নাটোর (গুরুদাসপুর) প্রতিনিধি

বিয়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান হিসেবে তুহিন আজিজ শেখকে দেখতে চায় এলাকাবাসী

আসন্ন ২ নং বিয়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তরুণ নেতৃত্ব। স্থানীয়দের একাংশের জোরালো প্রত্যাশা যুবনেতা তুহিন আজিজ শেখকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
জানা যায়, তুহিন আজিজ শেখ ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে ২ নং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে এলাকায় জনপ্রিয় করে তুলেছে।
তুহিন আজিজ শেখ বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী গ্রামের বাসিন্দা। তিনি মরহুম আলহাজ্ব আব্দুল মালেকের সন্তান। পারিবারিকভাবেও তিনি একটি সম্মানিত ও সামাজিকভাবে সুপরিচিত পরিবারের সদস্য।
এলাকাবাসীর মতে, তরুণ, শিক্ষিত ও উদ্যমী নেতৃত্ব হিসেবে তুহিন আজিজ শেখ ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তারা আশা করছেন, তিনি নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
এ বিষয়ে তুহিন আজিজ শেখ বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যদি এলাকাবাসী আমাকে সুযোগ দেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এদিকে, নির্বাচন ঘিরে এলাকায় ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা চললেও তরুণ প্রার্থী হিসেবে তুহিন আজিজ শেখের নাম এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে স্থানীয়দের মুখে মুখে।

ট্যাগস :
আপডেট সময় ০১:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
২৩ বার পড়া হয়েছে