ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান

আবু বকর সিদ্দিক (বাবু মোল্লা)

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া চরপাড়া গ্রামে রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্যমতে, আগুন লাগার পর তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। আতঙ্কে ঘর থেকে বের হতে না পেরে অনেকেই প্রয়োজনীয় মালামাল রক্ষা করতে পারেননি। ফলে তাদের জীবনের সঞ্চয় ও ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মৃত তাজেল খানের তিন ছেলে মোঃ গফুর খান, মোঃ শুকুর খান ও মোঃ নয়ন খান এর পরিবার। প্রায় ১০ সদস্যের এই যৌথ পরিবারে বসবাস করতেন।

অগ্নিকাণ্ডে ২টি বসত ঘর ও ১টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি একটি ভ্যান ও একটি ছাগলও আগুনে ভস্মীভূত হয়েছে। এতে পরিবারগুলো এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

জীবিকার জন্য পরিবারগুলো কৃষিকাজ ও ভ্যান চালনার ওপর নির্ভরশীল ছিলেন। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তাদের একমাত্র উপার্জনের পথও বন্ধ হয়েছে গেছে বলে জানা যায়।

পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় এলাকাবাসী মোঃ রাশেদুজ্জামানের নেতৃত্বে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। পরবর্তীতে কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে প্রশাসন অবগত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয়দের পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য যোগাযোগ: ০১৮০৬-৮৪৪৭৮৬

ট্যাগস :
আপডেট সময় ০৪:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ বার পড়া হয়েছে