ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বিশেষ প্রতিবেদক

দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৬ জন।

রবিবার দুপুরে দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম ভোরের আকাশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, রবিবার( ২৯ মার্চ ) সকাল ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জেলার বিরামপুর উপজেলার চাঁদপুর নামক স্থানে থেমে থাকা একটি ট্রাকে একটি যাত্রীবাহী বাস অসাবধানতাবশত ধাক্কা দেয়। ফলে যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপার নিহত হন। এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হন।

আহত ৬ জনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুইজন আহতকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহতরা হলেন, বাসের চালক মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের পুত্র মোশাররফ হোসেন বাবু (৫৭) এবং বাসের হেলপার আজিজুল ইসলাম (২৫)। নিহত আজিজুল দিনাজপুর কাহারোল উপজেলার তেরোমাইল গড়েয়া এলাকার বাসিন্দা।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ২ জন নিহত এবং ৬ যাত্রীর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে আগত ‘হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ এর পঞ্চগড়গামী একটি কোচ দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর নামক স্থানে এসে রাস্তার পাশে থেমে থাকা বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়।

স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদের মধ্যে ২ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৪ জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্র জানায়।

ট্যাগস :
আপডেট সময় ০৪:২৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
১৭ বার পড়া হয়েছে