ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কোনাবাড়ীর আঞ্জুমান ফিলিং স্টেশনে রাতের আঁধারে ড্রামে ৪০০ লিটার ডিজেল, বাড়তি টাকা আদায়ের অভিযোগ কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী

নিজ সাংসদীয় (আসন ১৬ )  এলাকায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করলেন- আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক

মানবিক বাংলাদেশ গড়তে পল্লবী রূপনগরের নিজ নির্বাচনী এলাকার (ঢাকা- ১৬ আসন) দরিদ্র, এতিম ও অসহায় ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন করলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার বিকেলে পল্লবী ২ নং ওয়ার্ড ১২/সি ব্লকে এফ. এম.এস. স্যেসাল পরামর্শ কেন্দ্রের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় কন্যা দায়গ্রস্ত পিতাদের আর্থিক সহায়তা, নারী স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে বিধবা ও স্বামী হারাদের সেলাই মেশিন বিতরন এবং শারিরীক প্রতিবন্ধিদের হুইল চেয়ারও বিতরণ করেন আমিনুল হক।

আমিনুল হক বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই বিএনপি একটি সুন্দর সমাজ ও একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এদেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থেকে কাজ করতে চায়। বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমরা সবসময় ভালো কাজ কে উৎসাহিত করি।

সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যানে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য বলেও এসময় তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ এসময় তার সঙ্গে ছিলেন।

বাদ আসর পল্লবীর ১২ নম্বর বাসস্ট্যান্ডের বিভিন্ন শপিং মল ও দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের সাথে দেখা করে তারেক রহমান ঘোষিত ৩১ দফার রুপরেখার বার্তা পৌঁছে দেন।

ট্যাগস :
আপডেট সময় ০৮:৫৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
১৭৬ বার পড়া হয়েছে