ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

রাজবাড়ী দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় কালুখালীর ৮ জনের মৃত্যু

এ বি সিদ্দিক (বাবু মোল্লা)

সাম্প্রতিক দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস ডুবে যাওয়ায় কালুখালী উপজেলার অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা বুধবার (২৫ মার্চ) বিকেলে ঘটে। ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায়। স্থানীয় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছয় ঘণ্টা অভিযান চালিয়ে বাসটি উদ্ধার করেন।

নিহতদের মধ্যে রয়েছেন রতনদিয়া ইউনিয়ন: মোঃ আব্দুল আজিজের স্ত্রী নাজমীর খাতুন জেসমিন (৩০), ছেলে আব্দুর রহমান অমীত (১১) ও শাশুড়ি নাসিমা বেগম। বোয়ালিয়া ইউনিয়ন: স্বামী মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ও স্ত্রী মুক্তা খানম (৩৮)। ভবানীপুর গ্রামের ফাইজ শাহনূর (১১)। মদাপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম (২৪)। কালিকাপুর ইউনিয়নের উজ্জ্বল খান।
দুর্ঘটনার পর নিহতদের জানাজা সম্পন্ন হলেও পরিবারের আহাজারি পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা বলেন, “এক মুহূর্তের অসাবধানতায় আমাদের প্রিয়জনদের হারালাম।”

কালুখালী উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফর রাহমান খাঁন সহ বিএনপি’র নেতাকর্মীরা শোকাহত পরিবারের পাশে দাড়ান।

পুলিশ ও প্রশাসন মৃতদের পরিবারের সহায়তার ব্যবস্থা করছে এবং ফেরি ও যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে।
কালুখালী উপজেলার মানুষ এখনও এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ। দুর্ঘটনা ঈদ পরবর্তী আনন্দকে গভীর শোকে পরিণত করেছে।

ট্যাগস :
আপডেট সময় ০২:৩৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
১২ বার পড়া হয়েছে