ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কোনাবাড়ীর আঞ্জুমান ফিলিং স্টেশনে রাতের আঁধারে ড্রামে ৪০০ লিটার ডিজেল, বাড়তি টাকা আদায়ের অভিযোগ কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী

জাতীয়তাবাদী অটোরিকশা দলের প্রতিষ্ঠাতা বাদশা ভাসানীর অভিযোগ: ‘দল বিক্রির বাণিজ্য চলছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী অটোরিকশা দলের প্রতিষ্ঠাতা বাদশা ভাসানীর অভিযোগ: ‘দল বিক্রির বাণিজ্য চলছে’

জাতীয়তাবাদী অটোরিকশা দলের প্রতিষ্ঠাতা বাদশা ভাসানী অভিযোগ করেছেন, দলের গঠনতন্ত্র উপেক্ষা করে একাংশ এখন ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করছে। তিনি দাবি করেন, “আমি এই দলের প্রতিষ্ঠাতা। তুষার নামের এক ব্যক্তি নিজেকে সভাপতি দাবি করে এখন টাকার বিনিময়ে কমিটি দিচ্ছেন, যা আমাদের দলের আদর্শ ও নীতির পরিপন্থী।”

বাদশা ভাসানী আরও বলেন, “জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শের ভিত্তিতে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল চালকদের অধিকার রক্ষার জন্য, কিন্তু এখন তা ব্যক্তিগত ব্যবসায় পরিণত হয়েছে।”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে দলের বর্তমান সভাপতি দাবি করা তুষার বলেন, “বাদশা ভাসানীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দীর্ঘদিন দলের কার্যক্রম থেকে দূরে আছেন। বর্তমানে আমরা সংগঠনকে সক্রিয় রাখতে নতুন করে কমিটি গঠন করছি এবং কোনো আর্থিক লেনদেনের বিষয়টি সত্য নয়।”

তুষার আরও জানান, “দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা কাজ করছি। কেউ যদি ভিন্ন মত পোষণ করেন, সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ।”

ট্যাগস :
আপডেট সময় ০৫:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে