ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কোনাবাড়ীর আঞ্জুমান ফিলিং স্টেশনে রাতের আঁধারে ড্রামে ৪০০ লিটার ডিজেল, বাড়তি টাকা আদায়ের অভিযোগ কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী

রাজশাহীতে জনতার মহাসমুদ্রে দাঁড়িয়ে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে জনতার মহাসমুদ্রে দাঁড়িয়ে দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরলেন তারেক রহমান
❝ভোট দিবো কিসে— ধানের শীষে❞

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনতার ঢল নেমেছে। লাখো মানুষের উত্তাল উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় তারেক রহমান বলেন, “বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। মানুষের অধিকার ফেরাতে ধানের শীষের বিকল্প নেই।”
তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন— “ভোট দিবো কিসে— ধানের শীষে।”
তার বক্তব্যে উঠে আসে অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার সংস্কার, কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ার অঙ্গীকার। তিনি বলেন, “এই দেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়— এই দেশ জনগণের। জনগণই হবে রাষ্ট্রের মালিক।”
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা ঘিরে মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাজশাহী— “তারেক রহমান এগিয়ে চলো, বাংলাদেশ এগিয়ে যাবে”, “ধানের শীষে ভোট দাও, গণতন্ত্র মুক্তি পাও”।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজশাহীর এই জনসভা আগামী জাতীয় রাজনীতিতে বিএনপির শক্ত অবস্থান ও জনসমর্থনের স্পষ্ট বার্তা দিয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০২:২৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
৫২ বার পড়া হয়েছে