ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হলেন হাফিজুর রহমান

মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান

মো:মনির হোসাইন

রাজধানীর মিরপুরে বিএনপির রাজনৈতিক তৎপরতায় নতুন গতি সঞ্চার হতে যাচ্ছে। আগামী ৮ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মিরপুর মডেল থানার বিপরীতে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসমাবেশে অংশ নেবেন।

এসময় তিনি ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিএনপি নেতারা জানান, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে মিরপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় নেতারা মনে করছেন, এই জনসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি হবে। ফলে ঢাকা ১৪ আসনের নির্বাচনী প্রচারণায় এটি একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে কাজ করবে,বড় জনসমাগমের প্রস্তুতি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশকে সফল করতে মাঠপর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। পোস্টার, লিফলেট বিতরণসহ প্রচার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
ঢাকা–১৪ আসনের বিএনপির প্রার্থী প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেন,“বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন আমাদের জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। তাঁর উপস্থিতি ঢাকা–১৪ আসনের জনগণের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে।”তিনি আরও বলেন,“আমি ঢাকা–১৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের নাগরিকদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে জনসমাবেশ সফল করার আহ্বান জানাচ্ছি।”
তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তুলি বলেন,
“ঢাকা–১৪ আসনের মানুষের প্রতি আপনার এই আন্তরিকতা আমাদের শক্তি ও সাহস জোগাবে।”ধানের শীষের পক্ষে ঐক্যের ডাক দলীয় সূত্র জানায়, জনসমাবেশে তারেক রহমান ঢাকাবাসীর উদ্দেশ্যে বিএনপির নির্বাচনী ইশতেহার, নগর উন্নয়ন পরিকল্পনা এবং ঢাকা–১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাবেন।
দলীয় নেতাদের ভাষ্য মতে  উত্তর বিশিল পঞ্চায়েত প্রধান ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আকবর হোসেন বলেন “ধানের শীষের বিজয় মানেই উন্নয়ন, নিরাপত্তা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে মিরপুর কাঁচ বাজার ব্যবসায়ী, মিরপুর ফল আরৎদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো: জামাল হোসেন  বলেন, তারেক রহমানের আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি নেতাকর্মীদের জন্য প্রেরণার উৎস। এতে নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করবে।আজ সন্ধ্যায় তারেক রহমানের আগমন  উপলক্ষে প্রস্তুতি সভায় জনাব জামাল হোসেন একথা বলেন।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি রোববার বিকেল ৪টায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এই জনসমাবেশকে ঘিরে ইতোমধ্যেই সরব হয়ে উঠেছে পুরো মিরপুর এলাকা।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
৯ বার পড়া হয়েছে