ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপসহ ছয় হুইপ নিয়োগ ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে উল্লাপাড়ায় সংরক্ষিত নারী আসনের গণদাবি জোরালো দলীয় গতিশীলতা ও জনউন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যাশা প্যারিস খাল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক: বর্ষার আগেই খনন–পরিষ্কারে জোর, দখলমুক্তে আইনগত পদক্ষেপের ঘোষণা কালুখালীতে নবাব ফ্যাশন হাউসের শুভ উদ্বোধন, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত মিরপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত যুবদল নেতা আমিনুর রহমান শান্তর ইফতার কর্মসূচির ১১তম দিনেও সুশৃঙ্খল আয়োজন দিনাজপুরে চঞ্চল্যকর শিশু হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মূলক জবানবন্দি কালুখালী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মানবিক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন নির্বাচনী এলাকায় সফরে এসে রোগিদের সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মিরপুরে যুবনেতা বাবুল মোল্লার উদ্যোগে ইফতার মাহফিল, প্রয়াত জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য

ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপসহ ছয় হুইপ নিয়োগ ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপসহ ছয় হুইপ নিয়োগ
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ পদে নিয়োগ সম্পন্ন হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলামকে চিফ হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। পাশাপাশি আরও ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সচিবালয়ের সচিব কানিজ মওলার স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপগণ সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুসারে স্পিকারকে সহায়তা করবেন এবং সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আইন প্রণয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে হুইপদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি হুইপ হিসেবে যেসব সংসদ সদস্যকে নিয়োগ দিয়েছেন তারা হলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি মো. জি কে গউছ,খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম
শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু
নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু
দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া
লক্ষ্মীপুর-৪ আসনের এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান)
নবগঠিত হুইপ প্যানেল সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে বলে সংসদ সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:৪৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১ বার পড়া হয়েছে