ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

দিনাজপুর প্রতিনিধি

ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব।

জিরো পয়েন্ট থেকে জিরো পয়েন্ট বিরতিহীন দৌড়ে নতুন দৃষ্টান্ত, দিনাজপুরে সংবর্ধনার।

ঢাকা থেকে দিনাজপুর দীর্ঘ ও চ্যালেঞ্জিং পথ পাড়ি দিয়ে এক অনন্য কীর্তি গড়ছেন  তরুণ ক্রীড়া প্রতিভা সাকিব। রাজধানীর জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া তার এই বিরতিহীন দৌড় আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় দিনাজপুর জিরো পয়েন্টে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়েছে দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান পাটোয়ারী বিজনেস হাউস

তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশ এবং তাদের সাহসী উদ্যোগকে উৎসাহিত করতেই প্রতিষ্ঠানটি সাকিবের পাশে দাঁড়িয়েছে।

সাকিবের এই দৌড় শুধু ব্যক্তিগত চ্যালেঞ্জ নয়, বরং এটি দেশের যুবসমাজের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।বিশেষ করে মাদক থেকে দুরে রাখতে এই উদ্যোগ নিয়েছেন সাকিব।

সাকিব বলেন, তার অদম্য মনোবল, ধৈর্য এবং শারীরিক সক্ষমতা ইতোমধ্যেই ক্রীড়ামহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এদিকে, দিনাজপুর জিরো পয়েন্টে সাকিবের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তাকে সংবর্ধনা জানানো হয়েছে।

এ সময় পাটোয়ারী বিজনেস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন।
পাটোয়ারী বিজনেস হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতেও দেশের উদীয়মান ক্রীড়াবিদদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের মতে, সাকিবের এই অর্জন নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে ও চ্যালেঞ্জ গ্রহণে উদ্বুদ্ধ করবে।

বিকেল ৩টায় দিনাজপুর জিরো পয়েন্টে সাকিবের দৌড় সমাপ্তির মুহূর্তটি উদযাপনে জড়ো হয় উৎসুক জনতা। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাংলাদেশের অ্যাথলেটিক্স অঙ্গনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
৫ বার পড়া হয়েছে