ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফার্মেসী ব্যবসায়ীসহ দুইজনকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রে করে ফার্মেসী ব্যবসায়ীসহ দুইজনকে হত্যার উদ্দেশ্য হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।গত শুক্রবার(২৭ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দিরের পশ্চিম পাশে মেলায় এ হামলা ঘটনা ঘটে।স্থানীয়রা গুরুতর আহতবস্থায় ফার্মেসী ব্যবসায়ী ইফতিয়াক(২৩) ও তার বন্ধু রাতুল(২৩)কে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহত ইফতিয়াক শেখনগর এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেনের ছেলে ও রাতুল একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। এ ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে হামলাকারী জসিমকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।মামলা সুত্রে জানা যায়, শেখরনগর ফার্মেসী ব্যবসায়ী ইশতিয়াক কালী মন্দিরের গেইটের সামনে থাকা ফার্মেসী রাত সোয়া ১২ টার দিকে বন্ধ করে বাড়ীতে রওয়ানা হয়। রাত সাড়ে ১২ টার দিকে মন্দিরের পশ্চিম পাশে মেলায় পৌছলে আসামী জসিমের সাথে ইফতিয়াকের বন্ধু রাতুলের ধাক্কা লাগলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

এ সময় ইফতিয়াক তর্কবির্তক থামাতে গেলে আসামী জসিম ফোনের মাধ্যমে সকল আসামীদের ডেকে এনে হাতে চাপাতি, হাতুরি, লোহার রড, কাঠের ডাসা, হকিস্টিক নিয়ে ইফতিয়াক ও তার বন্ধু রাতুলকে হত্যার উদ্দেশ্য তাদের উপর হামলা চালায়। আসামী আবেদ আলীর হুকুমে জসিমসহ অন্যান্যরা আসামীরা হাতুরি,চাপাতি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ইফতিয়াকের মাথার খুলি,হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আহত করে।
এ সময় ইফতিয়াকের সাথে থাকা প্রায় নগদ সাড়ে তিন লক্ষ টাকা, মোবাইল রিচার্জ কার্ড ও মোবাইল সেট নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

মামলার তদন্তকারী অফিসার শেখরনগর পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক(এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, মামলার এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৩:২০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
১৩ বার পড়া হয়েছে