গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার এবং জুলাই শহীদদের মাঝে ঈদ উপহার বিতরণ- মায়ের ডাকের

গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার এবং জুলাই শহীদদের মাঝে ঈদ উপহার বিতরণ- মায়ের ডাকে ফাউন্ডেশনের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গুম ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবার এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগের আয়োজন করে মায়ের ডাক ফাউন্ডেশন, যার সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীতে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক । তিনি বলেন, সমাজের অবহেলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক,শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, সমাজের অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রদর্শন করা একটি দায়িত্বশীল সমাজের পরিচয়। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য,এসব জাহাঙ্গীর হোসেন তিনি বক্তব্যে বলেন, শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি জাতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মায়ের ডাক ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, তিনি বলেন, শহীদ ও গুমের শিকার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তাদের মুখে ঈদের হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ঈদ উপহার হিসেবে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়। মানবিক এই উদ্যোগের মাধ্যমে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।






















