ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের

জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র গৌরবময় ৩২ বছর পূর্তি উপলক্ষে ২৫ এপ্রিল ২০২৬ খ্রি., শনিবার, সকাল ১১:০০ টায় অগ্নিবার্তা কার্যালয়ে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, সাংবাদিক, কৃষিবিদ, সমাজসেবকসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক প্রধান ও বিশিষ্ট কবি প্রফেসর ড. মোস্তফা দুলাল, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্নিবার্তা পত্রিকার সম্পাদক জনাব গোলাম মোস্তফা।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মো. জিন্নাতুল ইসলাম (জিন্নাহ), বীর মুক্তিযোদ্ধা হাজ্বী ইব্রাহীম খলিল সবুজ, লায়ন মো. মোস্তাফিজুল আজম মামুন, বীর মুক্তিযোদ্ধা এম. ফরিদুজ্জামান খান, জনাব সানোয়ার হোসাইন, জনাব আবুল কালাম আজাদ, জনাব আশরাফ সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ড. মোস্তফা দুলাল তাঁর বক্তব্যে বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের নৈতিক ভিত্তি সুদৃঢ় করার অন্যতম হাতিয়ার। ‘মাসিক অগ্নিবার্তা’ দীর্ঘ ৩২ বছর ধরে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নিরলসভাবে কাজ করে একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তিনি ভবিষ্যতে আরও আধুনিক, তথ্যসমৃদ্ধ ও জনবান্ধব প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।।

প্রধান আলোচক সরকার মো. আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সময়ে গণমাধ্যমের চ্যালেঞ্জ যেমন বেড়েছে, তেমনি এর দায়িত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে একটি গণমাধ্যমই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ‘মাসিক অগ্নিবার্তা’ এই ক্ষেত্রে একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাতুল ইসলাম (জিন্নাহ) তাঁর বক্তব্যে বলেন, একটি গণমাধ্যমের প্রকৃত শক্তি নিহিত থাকে তার সাহসী অবস্থান ও জনমানুষের প্রতি দায়বদ্ধতায়। ‘মাসিক অগ্নিবার্তা’ দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও সত্যকে লালন করে আসছে, যা নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি এই ধারাবাহিকতা আরও বেগবান করার আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধা হাজ্বী ইব্রাহীম খলিল সবুজ তাঁর বক্তব্যে বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে দায়িত্বশীল সাংবাদিকতা অপরিহার্য। ‘মাসিক অগ্নিবার্তা’ গত ৩২ বছরে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি ও দেশ-জাতির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতি গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে বলেন, ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছরের এই পথচলা ছিল সংগ্রাম, প্রতিশ্রুতি ও সফলতার এক ধারাবাহিক ইতিহাস। পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং আস্থাই এ অগ্রযাত্রার মূল শক্তি। তিনি আগামী দিনে আরও আধুনিক ও সময়োপযোগী কনটেন্টের মাধ্যমে পত্রিকাটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব মো. শহিদুল আলম সরকার।আলোচনা সভায় সঞ্চালনা করেন এডভোকেট তানিয়া সুলতানা।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৬:৩০:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
২ বার পড়া হয়েছে