ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব

মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

http://মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি রাজধানীর মিরপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণ কার্যক্রমে চরম অনিয়ম, দখল-বাণিজ্য ও ভয়ভীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে ময়লা সংগ্রহ না করায় অনেক এলাকায় ৪ থেকে ৫ দিন ধরে আবর্জনা জমে থাকছে, ফলে বাসিন্দাদের দুর্ভোগের পাশাপাশি তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় ময়লা অপসারণ না হওয়ায় বিভিন্ন বাসার সামনে আবর্জনার স্তূপ জমে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত ময়লা না নেওয়ায় পরিবেশ দূষণ বাড়ছে এবং রোগব্যাধির আশঙ্কা তৈরি হচ্ছে। ‘রুমা এন্টারপ্রাইজ’-এর এক ভ্যানগাড়ি চালকের সঙ্গে কথা হলে তিনি জানান, কয়েকদিন বন্ধ থাকার পর তিনি সেদিন প্রথম ময়লা তুলতে এসেছেন। তার সঙ্গে দুইজন প্রায় ১০ বছর বয়সী শিশুকে কাজ করতে দেখা যায়। তিনি জানান, তার মাসিক বেতন ১৬ হাজার টাকা। অনুসন্ধানে জানা গেছে, ‘রুমা এন্টারপ্রাইজ’ নাম ব্যবহার করে প্রতিটি ফ্ল্যাট থেকে মাসিক ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে হারুনুর রশিদ-এর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যিনি স্বেচ্ছাসেবক দলের ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক বলে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, আগে টেন্ডারের মাধ্যমে ‘লাকি’ নামের এক ব্যক্তি নিয়মিত ময়লা অপসারণ কার্যক্রম পরিচালনা করতেন। তবে গত ৫ আগস্টের পর পরিস্থিতি পাল্টে যায়। অভিযোগ রয়েছে, হারুন ও মন্টু বাহিনীর লোকজন জোরপূর্বক লাকির নিয়ন্ত্রণে থাকা ভ্যানচালকদের মারধর করে ময়লা সংগ্রহের কার্যক্রম নিজেদের দখলে নেয়। একই সঙ্গে লাকিকে বিভিন্নভাবে ফোনে হুমকি-ধামকি দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে। ভুক্তভোগী লাকি স্থানীয় নেতৃবৃন্দের কাছে বিচার চেয়েও কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেছেন। এমনকি মিরপুর থানা-এ অভিযোগ জানাতে গেলে তাকেও পুনরায় হুমকির মুখে পড়তে হয়েছে বলে দাবি তার। সব মিলিয়ে ময়লা অপসারণ ব্যবস্থাপনা ঘিরে এলাকায় অস্থিরতা বিরাজ করছে। বাসিন্দারা দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা নিয়মিত ময়লা অপসারণ নিশ্চিত করা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ১২:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
২ বার পড়া হয়েছে