ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা মিরপুরে ময়লা অপসারণে বিশৃঙ্খলা, দখল ও হুমকির অভিযোগে বাড়ছে ভোগান্তি নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে

প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর দপ্তরে সাশ্রয়ী খাবার: নোয়াবের সঙ্গে মতবিনিময় শেষে ১৫০ টাকার মধ্যেই লাঞ্চ ও নাস্তা
বুধবার (২২ এপ্রিল) নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর দপ্তরে আয়োজিত মধ্যাহ্নভোজ ও বিকেলের নাস্তা নিয়ে আলোচনায় এসেছে সাশ্রয়ী বাজেটের বিষয়টি।
দুপুরের খাবারের মেন্যু ছিল অত্যন্ত সাধারণ ও দেশীয় খাবারনির্ভর। এতে পরিবেশন করা হয় ভাত, ছোট চিংড়ি দিয়ে রান্না করা লাউ, ঢেঁড়শ ভাজি, ডিম সেদ্ধ রান্না, ডাল এবং দই। অতিথিদের জন্য পরিবেশিত এই খাবারে ঐতিহ্যবাহী স্বাদ বজায় রাখার পাশাপাশি অপচয় এড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বিশেষভাবে লক্ষণীয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার ও বিকেলের নাস্তা মিলিয়ে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্বে এই খাতে ব্যয় বর্তমানের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ছিল। নতুন এই ব্যয় সংকোচন উদ্যোগকে সরকারি ব্যয় সাশ্রয় ও মিতব্যয়ীতার একটি বাস্তব উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারি দপ্তরগুলোতে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর অংশ হিসেবেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একদিকে যেমন সরকারি অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা বাড়বে।
মতবিনিময় সভায় গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হলেও, পরবর্তীতে এই সাশ্রয়ী খাবারের বিষয়টি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। এটি সরকারি ব্যয়ের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপডেট সময় ১২:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
১ বার পড়া হয়েছে