ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কোনাবাড়ীর আঞ্জুমান ফিলিং স্টেশনে রাতের আঁধারে ড্রামে ৪০০ লিটার ডিজেল, বাড়তি টাকা আদায়ের অভিযোগ কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন রাজবাড়ী দৌলতদিয়া ফেরি দুর্ঘটনায় কালুখালীর ৮ জনের মৃত্যু করল্লা পুষ্টিকর সবজি-সরকর মো:আবুল কালাম আজাদ  মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার

আবু বকর সিদ্দিক (বাবু) মোল্লা

আবু বকর সিদ্দিক বাবু মোল্লা) স্টাফ রিপোর্টার :

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দিনব্যাপী সফরে একাধিক উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার । এ সময় উপজেলা বিভিন্ন দপ্তর ও সার্বিক বিষয় সম্পর্কে জেলা প্রশাসককে অবগত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন । এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় তিনি কালুখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় তিনি কৃষক ও নারীদের মাঝে প্রণোদনা বিতরণ কার্যক্রমেও অংশ নেন।

উপজেলা পরিষদ চত্বরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার ।

২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হচ্ছে। কর্মসূচির আওতায় প্রায় ১৪ শত কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এতে স্থানীয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষি খাত আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও নারী উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।

পরে উপজেলা পরিষদ চত্বরে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় কক্ষের সৌন্দর্য বর্ধন ও আধুনিকায়নের শুভ উদ্বোধন এবং উপজেলা পরিষদের অভ্যন্তরীণ রাস্তা ও গাড়ি গ্যারেজ নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এরপর কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, জেলা প্রশাসকের এ ধরনের সরেজমিন পরিদর্শন ও তদারকি উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনসেবার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:১৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
১ বার পড়া হয়েছে