পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

রাজবাড়ীর পাংশায় “ফাল্গুনের অগ্নিশিখা” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা অংশ নেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় পাংশার এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাব্যগ্রন্থটি সম্পাদনা করেছেন বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার এবং পাংশা সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান ও মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোঃ সহিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার। সভাপতিত্ব করেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার।
স্বাগত বক্তব্য দেন মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মোক্তার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী ও নাট্যকার কাজী ফরিদ আহমেদ তপন, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন এবং ড. কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক শেখ মুহাম্মাদ সবুর উদ্দিন।
অনুষ্ঠানে পাংশা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ স্থানীয় কবি, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে এবং নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করবে। “ফাল্গুনের অগ্নিশিখা” কাব্যগ্রন্থটি ইতোমধ্যে পাঠকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।













