ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনাজপুর- ফুলবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ দাখিলপরীক্ষার্থী দিনাজপুরে ঈদপরবর্তী মতবিনিময় সভায় মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বিয়াঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান হিসেবে তুহিন আজিজ শেখকে দেখতে চায় এলাকাবাসী  অল্প জায়গায় মালসায় কলা চাষে সম্ভাবনার দিগন্ত -ড.আবুল কালাম আজাদ জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়, দেশবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় কালুখালীর রতনদিয়া ইউনিয়নে ভিজিএফ চাল কেলে’ঙ্কারি: দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব- আমিনুর রহমান শান্ত ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহআলী থানা যুবদল নেতা আব্দুর রহমান সিকদার নয়ন দেশ ও প্রবাসের সবার প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা- তরিকুল ইসলাম অন্তর প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দিলেন ছাত্রদল নেতা রবিন খান

দিনাজপুর- ফুলবাড়ী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১ দাখিলপরীক্ষার্থী

মাসউদ রানা, দিনাজপুর

মাসউদ রানা, দিনাজপুর:

দিনাজপুরের ফুলবাড়ী মহাসড়কে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও একজন দাখিল পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

রোববার (২২মার্চ) সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার ভীমলপুরস্হ লাভলী ফুডের মোড়ের সামনে দিনাজপুর -ফুলবাড়ী মহাসড়কের উপর এ ঘটনা ঘটে ।

নিহত ব্যক্তি হলেন,উপজেলার কাজিহাল ইউনিয়নের ভেড়ম গ্রামের মো. সাজেদুল ইসলামের ছেলে মো. রাকিবুল হাসান (২১), আহত শিক্ষার্থী হলেন, একই গ্রামের মো. জুলফিকার হায়দার আলীর একমাত্র পুত্রসন্তান মো. সাহরিয়ার ইমন ওরফে সম্রাট (১৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব ও সম্রাট দুই বন্ধু একই মোটরসাইকেলে গ্রামের বাড়ি থেকে ফুলবাড়ী শহরে আত্মীয়র বাসায় আসছিলেন।এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগতির একটি বেপরোয়া বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আঘাত পেয়ে দু’জনেই ছিটকে পড়ে গিয়ে গুরুতর জখমপ্রাপ্ত হন।

পরে স্থানীয়রা তাদের ভ্যানযোগে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে মো.রাকিবুল হাসানকে সড়ক দুর্ঘটনার কারণে মৃত ঘোষণা করেন এবং মো. সাহরিয়ার ইমন ওরফে সম্রাটের ডান হাতের বাহুর হাড় ও ডান পায়ের হাড় ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুরে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
বর্তমানে সে রংপুর প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

ঈদের দ্বিতীয় দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি (ইন্সপেক্টর তদন্ত) মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আর একজন গুরুতর আহত হয়েছে। তবে ঘটনার পর অজ্ঞাত বেপরোয়া বাসটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার রাতেই সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৯৮,৯৯,১০৫ ধারার বিধিমতে থানায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং ১৯,জি আর ৪৬।
মামলার তদন্তকারী অফিসার উপ পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি সনাক্তের কাজ চলছে। সনাক্ত হলে ঘাতক চালককে আইনের আওতায় নেয়া হবে।
এদিকে কাজিহাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন মিয়া জানান, নিহতের মরদেহ সোমবার সকাল ১১ টায় তাদের পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয়েছে।

প্রসঙ্গত,গত এক মাসে ফুলবাড়ী থানায় আহত- নিহতের দুর্ঘটনায় সড়ক পরিবহন আইনে ৬টি মামলা হয়েছে বলে জানা গেছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমাতে আইনের প্রয়োগ ও সচেতনতার পাশাপাশি ওভারটেকিং না করা, বেপরোয়া গতি পরিহার করা বিশেষ করে জনাকীর্ণ এলাকায়, গাড়ি চালানোর সময় মুঠোফোন ব্যবহার না করা এবং মাদক বা নেশাজাতীয় দ্রব্য সেবন না করা, দক্ষ ও প্রশিক্ষিত চালক নিয়োগ করা, ফিটনেস বিহীন গাড়ি না চালানো, দীর্ঘক্ষণ একটানা গাড়ি না চালানো,মোটরসাইকেলে বাধ্যতামূলক হেলমেট ব্যবহার করা, ট্রাফিক আইন মেনে চলা, ঈদ-উৎসবে অপ্রাপ্ত ছেলেদের হাতে গাড়ি না দেয়া এগুলো সড়কদুর্ঘটনা থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এছাড়াও সড়কের অব্যবস্থাপনাও দুর্ঘটনার একটি বড় কারণ বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ।

ট্যাগস :
আপডেট সময় ০১:২০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
১ বার পড়া হয়েছে