ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজবাড়ীর কালুখালীর কৃতি সন্তান নাজমুল হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন: পরিকল্পিত নাশকতার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, নিখোঁজ ৮৩ ল্যাপটপ মিরপুর চিড়িয়াখানা রোডে মাদকের দৌরাত্ম্য: প্রকাশ্যে কেনাবেচার অভিযোগ, কঠোর অভিযানের দাবি পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের “মানুষটিকে দেখ” চিকিৎসা সেবায় অরবিন্দ শিশু হাসপাতালের ভূমিকা অনন্য : সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র শেরে বাংলা নগর থানা কমিটি অনুমোদন ও ছাদ কৃষিতে উৎসাহ সৃষ্টির জন্য বীজ বিতরণ ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদাকে ঘিরে আলোচনা-সমালোচনা, অভিযোগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে কালুখালী উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীর কৃতি সন্তান নাজমুল হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কৃতি সন্তান মোঃ নাজমুল হাসান ঢাকা মহানগর উত্তর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২ মে ২০২৬) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করা হয়।
নাজমুল হাসান রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাসিন্দা। তার রাজনৈতিক পথচলা শুরু হয় তেজগাঁও কলেজ-এ অধ্যয়নকাল থেকেই। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং ধীরে ধীরে নিজেকে একজন পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার পুলিশি হয়রানি, মামলা ও কারাবরণের মতো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। তবে এসব বাধা-বিপত্তি তাকে দমাতে পারেনি; বরং সংগঠনের প্রতি তার নিষ্ঠা ও অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে।
এর আগে তিনি ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃ নাজমুল হাসান দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের শীর্ষ নেতৃত্বের দিকনির্দেশনায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
তিনি আরও জানান, ছাত্ররাজনীতিকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে একটি সমৃদ্ধ ও গণমুখী বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চান। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজ-উর রহমান লিপকনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়ভাবে নাজমুল হাসানের এ অর্জনে কালুখালী উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

ট্যাগস :
আপডেট সময় ০৭:৪৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
৬৬ বার পড়া হয়েছে