ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফুলবাড়ীতে মাদকসহ বিভিন্ন অপরাধে ১০০ জন গ্রেফতার

মাাসউদ রানা

দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন অপরাধে ১০০ জন আসামিকে গ্রেফতার সহ জিডি মূলে ৪টি মোবাইল ফোন, ৭ ভিকটিমকে উদ্ধার করেছে।

রবিবার দিনাজপুর পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতী প্রাপ্ত) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কল্যাণ সভায় উপস্থাপিত নভেম্বর মাসের পরিসংখ্যানে জানা যায়, ৬টি মাদক মামলায় ১০ জন আসামির মধ্যে ৮ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ। জব্দকৃত ইয়াবা, ট্যাফেন্টাডল, গাঁজা ও চোলাইমদ যার মূল্য প্রায় ১,১১,৬৬৫ টাকা।
আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ১০ জন পলাতক আসামিসহ জি আর, সি আর বিভিন্ন মামলার ৬৪ জন পরাতক আসামিকে গ্রেফতারী পরোয়ানামূলে ধৃত করে আদালতে প্রেরণ করা হয়। এছাড়াও ৭টি ঘটনায় ২৮ জনকে ধৃত করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
জিডিমূলে চুরিকৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে হস্থান্তর করা হয়। যার মূল্য ৮০ হাজার টাকা। নিখোঁজ ৭ ভিকটিমকে উদ্ধার করে তাদের অভিভাবকের মাধ্যমে পরিবারে ফিরিয়ে দেওয়া হয় সে সঙ্গে তাদের কাউন্সিলিং করা হয়।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, থানায় সেবা নিতে আসা অনেককেই প্রতিদিন সু-পরামর্শ প্রদান করা হচ্ছে এবং মাইনর ভিকটিমদের কাউন্সিলিং করছি। তিনি জানান, শুধুমাত্র পুলিশের মাদক বিরোধী অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। প্রযোজন জন-সচেতনতা।
সমাজের সর্ব স্তরের জন সাধারণের সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল কর সম্ভব।
চৌকশ অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিব্বুল জানান, মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানা পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। ফুলবাড়ী থানাকে মাদক মুক্ত করার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি এবং আইন শৃঙ্খলা উন্নয়নে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপডেট সময় ০৬:২৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১৬০ বার পড়া হয়েছে