ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

জাতীয় প্রেসক্লাবে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সোমবার ২ মার্চ ২০২৬ ইং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরামের আইজেএফ’র উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাব-এর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া। তিনি তার বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, নৈতিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে এবং রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে ইফতার ও দোয়া পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি-এর প্রফেসর ড. মাসউদুর রহমান তালুকদার। তাঁর পরিচালনায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মিলনায়তন পূর্ণ হয়ে ওঠে। সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত নৈতিকতা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি জনাব রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক কে এম আব্দুল মজিদ।

ট্যাগস :
আপডেট সময় ০৩:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
৩৪ বার পড়া হয়েছে