বিরামপুরে সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে ভুয়া রেকর্ড দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ

ভুয়া আর এস রেকর্ড সরবরাহকারী উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম আর এস রেকর্ড দিয়ে সরকারি মুল্য ১’শ টাকা থাকলেও তিনি ৬’শ টাকা নিয়ে ভুয়া রেকর্ড দিয়েছে বলে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ভূমি মালিক।
অভিযোগ সুত্রে জানা যায়, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের করমপুর মৌজার ৭৯ নং ডিপি খতিয়ানভুক্ত ৩৯৮ নং দাগে ৪০ শতক সম্পত্তির আর এস রেকর্ড সংগ্রহের জন্য ১৬ জানুয়ারি ২০১৬ বিরামপুর সেটেলমেন্ট অফিসে গেলে ঐ অফিসের সহকারী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সরকারি মুল্য ১’শ টাকার জায়গায় ৬’শ টাকা নিয়ে ভুয়া- জাল আর এস রেকর্ড দিয়েছে। পরবর্তীতে সেটি অনলাইনে যাচাই করে দেখা যায় সেটি ভুয়া, ভিন্ন ভিন্ন নাম জমির পরিমাণ যা এই রেকর্ডের সাথে কোন মিল নেই।
অভিযোগকারী উপজেলার বিনাইল ইউনিয়নের কল্যাণপুর (উত্তরপাড়া) গ্রামের মরহুম সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ মজনু হোসেনের (৬৯)সাথে কথা বললে তিনি বলেন, এই জমি আমার স্ত্রী জাহানারা বেগমের নামীয় সম্পত্তি, আমি সেটেলমেন্ট অফিসে রেকর্ড সংগ্রহের করতে গেলে অফিসার আমাকে রেকর্ড দিয়ে ৬’শ টাকা নিয়েছে। ঐ রেকর্ড ভুয়া এর সাথে কোন মিল নেই। তিনি আরো বলেন, সাইফুল ইসলাম ২৫ ফেব্রুয়ারি বেলা২:২২মি.আমাকে ফোন দিয়ে অভিযোগ তুলে নিতে বলে। অভিযোগ না তুললে জিডিসহ মামলার হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়।
এবিষয়ে উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে কথা বললে তিনি সাংবাদিককে জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন। তিনি আরো বলেন, আমি এক রুমে থাকি অন্য রুমে আরো কর্মকর্তারা থাকে তারা কেউ দিতে পারে এ বিষয়ে আমি কিছু জানি না।
তবে অনুসন্ধানে জানা যায়, তার বিরুদ্ধে একাধিক অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও, কেউ অভিযোগ করার সাহস পায় না! এ বিষয়ে সচেতন নাগরিক সমাজ দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।













