ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

ফুলবাড়ীতে দুস্থ অসহায়দের নিয়ে অব. সশস্ত্র বাহিনীর ইফতার আয়োজন

মাসউদ রানা

“বছর ঘুরে পবিত্র মাহে রমাদ্বান আসে আমাদের ভিতরে লুকিয়ে থাকা পাশবিক সত্তাকে দমন করে মানবিক সত্তাকে উচ্চকিত করার জন্য। মাহে রমাদ্বান যদি আমাদের চরিত্র ও নৈতিকতায় পরিবর্তন আনতে না পারে তাহলে সিয়াম সাধনার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়”

ফুলবাড়ী উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা আয়োজিত সংগঠনের সদস্যদের ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্তদের সম্মানে
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আলোচকরা এসব কথা বলেন।

শনিবার (১৪ রমাদ্বান) বিকেলে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফুলবাড়ীর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ল্যান্স কর্পোরাল মো. এরশাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনজুরুল হক, সাধারণ সম্পাদক সার্জেণ্ট মো. খাইবুর রহমান চৌধুরী, সার্জেন্ট মো. সোহরাব হোসেন প্রমূখ। এতে প্রায় দেড় শতাধিক রোজাদার অংশ নেন।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা দল-মত নির্বিশেষে সবার সহ অবস্থান ও সবার অংশগ্রহণে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সভাপতি মনজুরুল হক। সাধারণ সম্পাদক বলেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে সংগঠনের সদস্য এবং ফুলবাড়ীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে তাদের সহযোগিতা এগিয়ে যাব।

এ সময় ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সার্জেন্ট মো. সিরাজুল ইসলাম।

ট্যাগস :
আপডেট সময় ০৫:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
১৪০ বার পড়া হয়েছে