ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

মিরপুরে মধ্যরাতের অভিযানে মদের বার থেকে শতাধিক মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে অবস্থিত এক নম্বর এলাকার বাগদাদ শপিং কমপ্লেক্সে মধ্যরাতে পরিচালিত বিশেষ অভিযানে শতাধিক মাদকসেবীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ।
জানা গেছে, মাদক বিরোধী অভিযানের অংশবিশেষ ও গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির মিরপুর বিভাগের একজন সহকারী পুলিশ কমিশনার (এডিসি)-এর নেতৃত্বে সোমবার গভীর রাতে কমপ্লেক্সটির ১০ তলায় অবস্থিত একটি মদের বারে এ অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত অসংখ্য ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই স্থানে অবৈধভাবে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড চলছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নজরে এনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বার থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত বার পরিচালনাকারী ও অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

অভিযানের নেতৃত্ব দেওয়া এডিসি মিরপুর বিভাগ, এসি এমদাদুল হক, শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম সহ মিরপুর বিভাগের কয়েকটি থানার অফিসারগন উপস্থিত ছিলেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা মিরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৬:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
৯ বার পড়া হয়েছে