ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাংশায় ‘ফাল্গুনের অগ্নিশিখা’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন রাজবাড়ী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের প্রত্যয় রাজধানীর মিরপুরের পল্লবীতে এনএসআই’র অভিযান: অবৈধভাবে অকটেন গুদামজাতের অপরাধে আটক ১ কালুখালীতে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার কোনাবাড়ীর আঞ্জুমান ফিলিং স্টেশনে রাতের আঁধারে ড্রামে ৪০০ লিটার ডিজেল, বাড়তি টাকা আদায়ের অভিযোগ কালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারগুলো, মানবেতর জীবনযাপনে বাধ্য হয়ে সহায়তার আহ্বান দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ছাদ ও বারান্দায় সবজি চাষে বীজ বিতরণ কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষিকার্ডসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে : সমাজকল্যাণ মন্ত্রী

জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে- মোঃ সাইফুল্লাহ

বিশেষ প্রতিবেদক

 স্বৈরাচারী হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টি কে বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন গনঅধিকার পরিষদ ঢাকা মহানগরের নেতা এবং রমনা থানার অন্যতম সংগঠক মুহাম্মদ সাইফুল্লাহ। গতকাল বরিশালে জাতীয় পার্টির উগ্র সন্ত্রাসী নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছে গণঅধিকার পরিষদের অসংখ্য নেতা কর্মী। বরিশালে জাতীয় পার্টি মিছিল নিয়ে যাওয়ার সময় তারা বিএনপি, এনসিপি, গণঅধিকার ও জামাতের বিরুদ্ধে অশালীন ভাষায় স্লোগান দিচ্ছিল। এতে গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা প্রতিবাদ জানালে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের উপর বর্বরোচিত হামলা চালায়। হামলায় গণঅধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বৈরাচারী হাসিনা সরকারের অন্যতম দোসর জাতীয় পার্টি কিভাবে এ দেশে রাজনীতি করে সেই প্রশ্ন করেছেন রমনা থানার এই নেতা। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে।কিন্তু কোন শক্তি বলে জাতীয় পার্টির নেতা কর্মীরা একই অপরাধ করেও দেশে অবস্থান করছে
সেটি জানতে চাই? সম্পূর্ণ অন্যায় ভাবে গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী জাতীয় পার্টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর বিচার করলে ভালো।না করলে আমরা নিজেরাই তাদের বিচারের দায়িত্ব নিব ইনশাল্লাহ। পরিশেষে মুহাম্মদ সাইফুল্লাহ বলেন, জাতীয় পার্টি কে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি কে রাজনীতি করতে দেয়া হবে না। তিনি গণঅধিকার পরিষদের সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপডেট সময় ১০:২৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে