ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যানজট নিরসন ও ঈদে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সচেতনতা কর্মসূচি ১২ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনা: কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা আমিনুর রহমান শান্ত শাহআলীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা ও বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখছেন রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল

আবুল কালাম আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ উপলক্ষে, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে – সোমবার (৯ ফেব্রুয়ারী) একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক আয়োজিত, এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানের শীষের কান্ডারী ও উল্লাপাড়া উপজেলার গণমানুষের নেতা জনাব এম. আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ বিএনপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিকাল ৪টায় সভা শুরু হলেও দুপুর থেকেই ধানের শীষের ব্যাজ পরিহিত কর্মী ও সমর্থকরা উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভায় যোগ দেন। এ সময় গণজোয়ারে পরিনত হয় উল্লাপাড়া পৌর-শহর। সভাস্থল সরকারি আকবর আলী কলেজ মাঠ লোকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধানের শীষ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসভায় নারী ও তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয় জনগণের মধ্যে ধানের শীষ নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যায়।
স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্যের পর প্রধান অতিথি এম. আকবর আলী তাঁর ভাষণে এলাকার উন্নয়নের রূপরেখা তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে উল্লাপাড়া উপজেলা কে চাঁদাবাজ, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করে একটি আলোকিত শিক্ষানগরী ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক স্কুল-কলেজ প্রতিষ্ঠা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যখাত উন্নয়নে নার্স ইন্সটিটিউট প্রতিষ্ঠা, কৃষি খাতের উন্নয়ন সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, আমি আর কত দিনই বা বাজবো, জীবনের শেষ সময়ে জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ছাড়া আমার আর কোন চাওয়া নাই। আমার লক্ষই থাকবে এলাকার উন্নয়ন করা।
সবশেষে, শান্তি ও উন্নয়নের প্রতীক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন ধানের শীষে ভোট দিলে আমি ভোট পাব, আমি এমপি হলে আপনারা সকলেই এর অংশীদার হবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সিমকি ইমাম, পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব খাঁন সাঈদ হাসান ও এম. আকবর আলীর সহধর্মিণী মিসেস লায়ন মোমেনা আলী সহ উপজেলার নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপডেট সময় ০৪:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
৩১ বার পড়া হয়েছে