ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যানজট নিরসন ও ঈদে অতিরিক্ত ভাড়া প্রতিরোধে ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সচেতনতা কর্মসূচি ১২ নম্বর ওয়ার্ডে তরুণ নেতৃত্বের আলোচনা: কাউন্সিলর পদে লড়তে চান যুবদল নেতা আমিনুর রহমান শান্ত শাহআলীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার অভিযোগ, থানায় মামলা ও বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখছেন রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন রাজবাড়ীর কালুখালীতে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর মিরপুরস্থ আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, প্রথম ধাপে ১,২০১ পরিবার উপকৃত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-বেগম খালেদা জিয়া নারী শিক্ষা বিস্তারে যুগান্তকারী ভূমিকা পালন করছেন বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকা বহনের অভিযোগে এক যাত্রীকে আটক করার ঘটনা ঘটেছে। বুধবার সকাল প্রায় ১০:৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট (BS183) যোগে ঢাকায় থেকে সৈয়দপুরে পৌঁছান বেলাল উদ্দিন প্রধান (সিট নং: 18A) নামের এক যাত্রী।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, তার হ্যান্ড ব্যাগ তল্লাশি করে ৫০ লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র দাবি করেছে, আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এ বিষয়ে দলীয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উদ্ধারকৃত অর্থের উৎস ও বৈধতা যাচাইয়ে তদন্ত চলছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়ার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

ট্যাগস :
আপডেট সময় ০৭:৫০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
২৮ বার পড়া হয়েছে