ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রেকর্ড পরিমান ভোটের ব্যবধানে রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী হারুন অর রশীদের নিরঙ্কুশ বিজয় কালিয়াকৈরে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ নগদ টাকা লুট ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ প্রথমবারের মতো দুই আসনে বিজয়ী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হচ্ছেনা বলে করেন রাজনৈতিক বিশ্লেষক, জনাব জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের ফেব্রুয়ারীতে অন্তর্বতীকালিন সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।

রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, ‘আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও, সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এবং দেশি-বিদেশি রাজনীতির সঙ্গে নিয়মিত সম্পর্কিত থাকার কারণে আমি দেখি যে বাংলাদেশ আসলে সেদিকেই যাচ্ছে। আমি আসলে ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। আসলে নির্বাচনই দেখি না।’

উপস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে।

কারণ শেখ হাসিনা নির্ভর করেছিলেন প্রশাসনের ওপরে, সামরিক বাহিনীর ওপরে, পুলিশের ওপরে। ওই সময় আমি, নুরুল কবির ও আসিফ নজরুল বহুবার বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে আজকে আওয়ামী লীগ হয়তো আমাদের কথা পছন্দ করছে না। কিন্তু আওয়ামী লীগের বিপদের দিনেও আমরা কথা বলব। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত। তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত। মানুষকে সিদ্ধান্ত দিতে হবে।’

জিল্লুর রহমান বলেন, ‘অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ আওয়ামী লীগকে বিদায় করেছে। এখন রাজনীতিতে তারা কতখানি থাকবে, থাকবে না সেটা ভোটের মাধ্যমে মানুষ বিচার করবে। আর সেটাই হচ্ছে স্বীকৃত পন্থা।

শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম, আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না। তিনি তখন আমাকে বলেছিলেন, এরা অনেক কষ্ট করেছে লেট দ্য ইনজয়। এখন ঘুমিয়ে থাকুক সময়মতো জেগে উঠবে। কিন্তু আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না, সেটা কিন্তু প্রমাণিত সত্য।’

ট্যাগস :
আপডেট সময় ০৫:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৪৯ বার পড়া হয়েছে