ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয় পাংশায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত কালুখালীতে মাদকবিরোধী অভিযান: ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লোহাগড়ায় দাফনের ৭ মাস পর কবর থেকে পার্ক ম্যানেজারের লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড়

দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মাসউদ রানা

মাসউদ রানা,দিনাজপুর:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন,সরকারে এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে। বিএনপি কোন প্রতিশ্রুতি ভঙ্গের দল নয়,আমরা জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনেও কাজ করে যাব ইংশাআল্লাহ ।

শনিবার ( ৪ এপ্রিল) দুপুর দু’টায় দিনাজপুর শিশু অ্যাকাডেমিতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এতিমখানা এবং আশ্রমে ক্যাপিটেশন গ্রান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পিছু হটেননি; বরং অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের পর ব্যারাকে ফিরে গিয়ে ছিলেন। একই ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কোন আপোস করেননি।তিনি দেশে থেকেই জনগণকে সাথে নিয়ে দেশ রক্ষায় জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন।

তিনি বলেন, “অনেকে আপোস করেছে, ইতিহাসে অনেক বিশ্বাসঘাতকতার ঘটনাও রয়েছে । ১৯৮৬ সালের নির্বাচনে কারা তৎকালীন স্বৈরশাসককে বৈধতা দেয়ার জন্য নির্বাচনে গিয়েছিল, সেটি দেশের মানুষ জানে। তবে আমরা কোনো রাজনৈতিক দলের নাম নিতে চাই না।”

জাতীয় সনদ প্রসঙ্গে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জাতীয় সনদকে একটি জাতীয় দলিল হিসেবে দেখে এবং সেটিকে সম্মান করে।

তিনি বলেন, “বিএনপি জাতীয় সনদ বাস্তবায়ন করবে। একই সঙ্গে নির্বাচনী ম্যানিফেস্টোতেও যা বলা হয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তবে বিএনপি নিয়ম-নীতির ভিত্তিতে এগোতে চায়। রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে হয় না; রাষ্ট্র পরিচালনা হয় নিয়ম, নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে।”

জেলা প্রশাসক মো.রফিকুল ইসলামের সভাপ‌তি‌ত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন , জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জায়া মিয়া এমপি, দিনাজপুর- ২ আস‌নের সংসদ সদস‌্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাড.মো.মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার জেদান আল মুসা-পিপিএম , সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক প্রমখ।

দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন জানান,জেলায় অবস্থিত মোট ১০৬টি প্রতিষ্ঠানের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক শনিবার বিতরণ করা হয়। চেক পেয়েছে ১০৪টি এতিমখানা এবং ২টি সনাতন হিন্দু ধর্মীয় আশ্রম।বিতরণকৃত অর্থে ৩ হাজার ২৪ জন শিশু এবং সনাতন ধর্মীয় আশ্রমে অবস্থিত ২৪ জনের খাবারের জন্য এই অর্থ প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৫:০৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
১২ বার পড়া হয়েছে