ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

মিরপুরের শাহআলম ক্যামিকেল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানার সংযুক্ত শাহআলম টেডিং নামক রাসায়নিক (কেমিক্যাল) গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সন্ধা ৭ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তা। কারখানায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ বিভিন্ন সেচ্ছাসেবক কর্মীরা। কেমিক্যাল গুদামে আগুন লাগার স্থান থেকে সবাইকে সরিয়ে দিয়ে তারা ভবনটি ঘিরে রেখে উদ্ধার কাজ শুরু করেন। সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, তিনতলা পোশাক কারখানায় এখনো তারা তল্লাশি চালাচ্ছে অবশ্য রাসায়নিক কেমিওথেরাপি গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।সেখানে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইড ছিল বলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছেন উৎসুক জনতা ও নিখোঁজদের স্বজনরা। চারপাশে কান্না আর উৎকণ্ঠার ছাপ। ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ভবনটি ঘিরে রেখেছেন। বাহিরের কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিকেল ৫টার দিকে নতুন করে সারি সারি অ্যাম্বুলেন্স ভবনের ভেতরে ঢুকতে দেখা যায়। তখন স্বজনদের মধ্যে নতুন করে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তাদের ধারণা, ভেতরে হয়ত আরও মরদেহ উদ্ধার হয়েছে।

ট্যাগস :
আপডেট সময় ০৩:৩৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
৭১ বার পড়া হয়েছে