ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে ধানমন্ডির বাসভবনে জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ দুপুরে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন। এর আগে তিনি বেলা ১১টার দিকে গত কয়েকদিন ধরে অসুস্থ থাকা শাশুড়ি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছান। দীর্ঘ সময় বেগম জিয়ার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ ও চিকিৎসকদের সঙ্গে আলোচনা শেষে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

হাসপাতাল ছাড়ার পর জুবাইদা রহমান ধানমন্ডিতে নিজের পৈত্রিক বাসভবনে অবস্থান করবেন বলে জানা গেছে। পরে দলের নেতাকর্মীদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।

এদিকে বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসার সম্ভাব্য যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও, পারিবারিক ও চিকিৎসাজনিত কিছু জটিলতার কারণে এ সিদ্ধান্ত সাময়িকভাবে পিছিয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চিকিৎসক দল জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেই যাত্রার সময়সূচি চূড়ান্ত করা হবে।

ট্যাগস :
আপডেট সময় ১০:১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
৬০ বার পড়া হয়েছে