ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন: দুই আসনেই বিএনপির বড় জয়

১৯ বছর পর বাবার কবর জিয়ারত, আবেগে ভেঙে পড়লেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করতে গিয়ে আবেগে ভেঙে পড়লেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
নীরব পরিবেশে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন তারেক রহমান। পিতার স্মৃতিতে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। উপস্থিত নেতাকর্মীরাও সে সময় গভীর নীরবতায় শহীদ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানান।
দলীয় সূত্র জানায়, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশের মাটিতে ফিরে বাবার কবর জিয়ারত ছিল তারেক রহমানের জন্য এক গভীর ব্যক্তিগত ও আবেগঘন মুহূর্ত। এই সময় তার কণ্ঠ ভারী হয়ে আসে, চোখ ভিজে ওঠে।
এক আবেগঘন প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন,
“বাবা শুধু আমার নন, তিনি ছিলেন এই দেশের একজন অকুতোভয় সৈনিক। তার আদর্শ ও দেশপ্রেমই আমার জীবনের পথনির্দেশক।”
বিএনপির শীর্ষ নেতারা বলেন, এটি শুধু একটি পারিবারিক আবেগের মুহূর্ত নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মানবিক অধ্যায়।
জিয়ারত শেষে বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

ট্যাগস :
আপডেট সময় ০৫:২৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
৮৯ বার পড়া হয়েছে