ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গরু চুরি মামলার মূল হোতা গ্রেফতার সোলায়মান হক জোয়ারদারের সময়কার প্রভাবের অভিযোগে চুয়াডাঙ্গায় চিকিৎসক দম্পতিকে ঘিরে বিতর্ক উল্লাপাড়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানবিক উন্নয়নের সমন্বয়ে টেকসই সমাজ গঠনের আহ্বান পেশাজীবীদের পহেলা বৈশাখে মিরপুরে পান্তা-ভাতের আয়োজন বাবুল মোল্লার উদ্যোগে পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী -তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর প্রার্থী আমিনুর রহমান শান্ত বিতর্কিত আলী আফজালের নেতৃত্বে রিহ্যাব দখলের অভিযোগ, উদ্বেগ সংশ্লিষ্ট মহলে ঢাকা জিরো পয়েন্ট থেকে দিনাজপুরে জিরো পয়েন্ট দৌড়ে ইতিহাস গড়লেন তরুণ অ্যাথলেট সাকিব উৎসবমুখর পরিবেশে ফুলকুঁড়ি বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দিনাজপুরে নতুন ভোটার একলাখ ৫৫ হাজার ১৮ জন

মাাসউদ রানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে হালনাগাদ চুড়ান্ত ভোটার তালিকায় জেলায় ৬ টি সংসদীয় আসনে মোট একলাখ ৫৫ হাজার ১৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে।

দিনাজপুর জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন হালনাগাদ ভোটার তালিকার চূড়ান্ত তথ্য দৈনিক ভোরের আকাশের স্টাফ রিপোর্টার মাসউদ রানাকে অবগত করেন।

তিনি জানান, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর জেলায় মোট ভোটার ছিল ২৫ লাখ ৫ হাজার ৭১৬ জন। বর্তমানে হালনাগাদ ভোটার তালিকায় নতুন একলাখ ৫৫ হাজার ১৮ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ভোটার দাঁড়িয়েছে ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জানান, জেলার ৬ টি সংসদীয় আসনে ১৩টি উপজেলার ১০৩ টি ইউনিয়ন এবং ৯ টি পৌরসভায় এবারের চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়।

তিনি জানান, হালনাগাদ তালিকা অনুসারে জেলায় মোট পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও হিজড়া ভোটার ২২ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি এবং ভোট প্রদানের কক্ষ থাকবে ৪ হাজার ৯৯৩ টি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৬ টি আসনের মধ্যে দিনাজপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮ হাজার ৯১৯ জন, নারী ভোটার ২ লাখ ৮ হাজার ২১২ জন ও হিজড়া ভোটার ২ জন।

দিনাজপুর-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ১১২ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন।

দিনাজপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৪৮৬ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ১৪৮ জন, হিজড়া ভোটার ২ জন।

দিনাজপুর-৪ আসনে ভোটার ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৩০৪ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৯৭২ জন, হিজড়া ভোটার ২ জন।

দিনাজপুর-৫ আসনে ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন, নারী ভোটার ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন, হিজড়া ভোটার ৩ জন।

দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৬২৭ জন এবং হিজড়া ভোটার সংখ্যা ১৩ জন রয়েছেন।

ট্যাগস :
আপডেট সময় ০৬:২৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে