ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী আটক জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে ২৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ উল্লাপাড়ায় এম. আকবর আলী’র শেষ নির্বাচনী জনসভায় জনতার ঢল ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচারণায়  কড়াইল বস্তিতে ধানের শীষের পক্ষে ৯৯ ভাগ ভোটের আশা শাজাহানের সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচলের বিষয়ে যা জানা গেল মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মিছিল ও পথসভায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ বহু দিন পর নানি বাড়ী এসে উন্নয়ন করতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান মিরপুরে তারেক রহমানের আগমন ৮ ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে জনসমাবেশে ভোটের আহ্বান ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতি পেলেন আওলাদ হোসেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হলেন হাফিজুর রহমান

শিল্পনগরী খুলনার জনতরঙ্গ -তারেক রহমানের নির্বাচনী জনসভায় গণজোয়ার

নিজস্ব প্রতিবেদক

শিল্পনগরী খুলনার খালিশপুরে সোমবার জনসমুদ্রে পরিণত হয় প্রভাতী স্কুল মাঠ। বিএনপি চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে আলোচিত জনাব তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে মাঠে জড়ো হয়।

“ভোট দিবো কিসে  ধানের শীষে” এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। লাল-সবুজ পতাকা, ব্যানার-ফেস্টুনে সাজানো মাঠে সৃষ্টি হয় এক আবেগঘন রাজনৈতিক পরিবেশ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান বলেন,দেশ আজ এক গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি বলেন, “এই নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম।”

তিনি শিল্পাঞ্চল খুলনার শ্রমজীবী মানুষের কথা তুলে ধরে বলেন, শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মসংস্থান ও শিল্প পুনরুজ্জীবন বিএনপি সরকারের অগ্রাধিকার হবে। খুলনাকে আবারও দেশের অর্থনৈতিক চালিকাশক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনসভায় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা বলেন, খুলনার মানুষ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।
জনসভা শেষে হাজারো কণ্ঠে একযোগে ধ্বনিত হয়—
“ভোট দিবো কিসে  ধানের শীষে।”
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় এই জনসভা বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপডেট সময় ০৭:৫১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
১০ বার পড়া হয়েছে